
বিজয়ের ঘোষণা করলেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রথমবার ভাষণে এই বিজয় ঘোষণা করেছেন।
রিপোর্টে বলা হয়েছে,হিজবুল্লাহর প্রধান বলেছেন,যুদ্ধবিরতি আমাদের বিজয়। ২০০৬ সালের তুলনায় অনেক বড় এ বিজয়।তিনি বলেছেন, যুদ্ধবিরতির দিনই তিনি এ ভাষণ দিতে চেয়েছিলেন।তবে আসলে কী ঘটতে যাচ্ছে আর জনগণ কীভাবে বিষয়গুলো নেবে,সেটি দেখার জন্য তিনি এই বিলম্ব করেছেন।বক্তৃতায় তিনি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের বিষয়ে সতর্কতা বজায় রাখেন।রিপোর্টে বলা হয়েছে,যুদ্ধবিরতির তৃতীয় দিনেও ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে চলেছে।তারা লেবাননের নাগরিকদের ওপর বন্দুকের গুলি থেকে শুরু করে গ্রামাঞ্চলে মারাকোভা ট্যাংক হামলা চালিয়েছে।বক্তৃতায় তিনি বলেছেন, তার দল লেবাননের রাজনৈতিক জীবনে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকভাবে আরও বেশি একীভূত হতে ভূমিকা রাখবে।এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির ঘোষণা করেন। প্রাথমিক অবস্থায় ৬০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, যা পরবর্তী সময়ে আরও বাড়ানো হতে পারে।নেতানিয়াহু বলেছেন, নিরাপত্তা মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হিজবুল্লাহ যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে ইসরায়েল তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেবে।চুক্তি অনুসারে আগামী ৬০ দিনের মধ্যে লেবানন থেকে ইসরায়েল তাদের সব সেনা প্রত্যাহার করে নেবে।
অন্যদিকে হিজবুল্লাহ সীমান্ত থেকে সরে লিটানি নদীর অপরপ্রান্তে সরে যাবে। এছাড়া তারা নতুন করে কোনও পরিকাঠামো নির্মাণ বা নিজেদের পুনরায় অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে পারবে না।
