ইজরায়েলের এয়ারস্ট্রাইকে খতম হিজবুল্লার মিসাইল চিফ

0
154
ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে হামাস হিজবুল্লা গোষ্ঠীর অন্যতম শীর্ষ কমান্ডার ইব্রাহিম মহম্মদ কোবেইসির। ইরান মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা ইব্রাহিম মহম্মদ কোবেইসির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
আইডিএফ দাবি করেছে, হিজবুল্লার রকেট অ্যান্ড মিসাইল ফোর্সের চিফ ইব্রাহিম কৌবাইসিকে তাঁরা খতম করতে পেরেছে। বেইরুটের এয়ারস্ট্রাইকে সে নিহত হয়েছে বলেই দাবি। এতদিন ধরে হিজবুল্লা যে মিসাইল অ্যাটাক করত তার মাথা ছিল এই ইব্রাহিম। কয়েকদিন আগেই এই ইব্রাহিমের নেতৃত্বেই ইজরায়েলে ৩০০-র বেশি রকেট হামলা করেছিল হিজবুল্লা। ইজরায়েলের এও দাবি, ইব্রাহিম ছাড়াও হিজবুল্লার আরও দুই প্রধান নেতাকে তাঁরা নিকেশ করতে পেরেছে এই এয়ারস্ট্রাইকে। একের পর এক রকেট হানায় বিধ্বস্ত লেবানন। মৃতের সংখ্যা বাড়ছে। ইজরায়েলি হামলায় এক দিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বলে দাবি লেবাননের। ইজরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। সে দেশের স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, মহিলা এবং শিশু-সহ ৫৫৮ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১ হাজার ৮০০। ইজরায়েল এবং হামাসের মধ্যে প্রায় এক বছর ধরে যুদ্ধ চলছে। সেই যুদ্ধের আবহেই ইজরায়েলে হামলা চালায় হিজবুল্লা। নেপথ্যে রয়েছে ইরান। পাল্টা জবাব দেয় ইজ়রায়েল সেনাও। সম্প্রতি সেই সংঘাত ব্যাপক ভাবে বৃদ্ধি হয়েছে।