সুন্দরবনে হাই অ্যালার্ট, হোভারক্রাফ্টে টহলদারি  

0
324
Sundarbans on high alert hovercraft patrolling
Sundarbans on high alert hovercraft patrolling
বাংলাদেশে অস্থির পরিস্থিতির জেরে জলপথেও হাই অ্যালার্ট জারি হয়েছে। সুন্দরবনের নদী ও সমুদ্র এলাকায় জলপথে পুলিশের তরফে চলছে পেট্রলিং।
২৪ ঘণ্টা টহল দিচ্ছে উপকূল রক্ষীবাহিনীর হোভারক্রাফট। পাশাপাশি ফ্রেজারগঞ্জ উপকূল থানার পক্ষ থেকে মৎস্যজীবীদের ট্রলারগুলোয় অভিযান চালানো হচ্ছে। মৎস্যজীবীদের ট্রলারের নথিপত্র সহ ট্রলারে থাকা মৎস্যজীবীদের পরিচয়পত্র দেখা হচ্ছে। ইতিমধ্যেই নদিয়া, দিনাজপুর, কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোয় কড়া নজরদারি চলছে।