গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National বিহারের মধুবনীতে উচ্চ সতর্কতা, বাড়ানো হয়েছে নিরাপত্তা

    বিহারের মধুবনীতে উচ্চ সতর্কতা, বাড়ানো হয়েছে নিরাপত্তা

    0
    68
    ছবি সৌজন্যে : এক্স
    নেপালে হিংসাত্মক বিক্ষোভ ও অগ্নিগর্ভ পরিস্থিতির ফল ভারত-নেপাল সীমান্তবর্তী অঞ্চলগুলি প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিহারের মধুবনীতে ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সীমান্ত চৌকিতে এসএসবি সদস্যদের উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
    নেপালের পরিস্থিতির প্রেক্ষিতে বিহারের আরারিয়ায় ভারত-নেপাল সীমান্তেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ সুপার যোগেন্দ্র কুমার বলেছেন, নেপালের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, মধুবনী পুলিশ সম্পূর্ণ সতর্ক রয়েছে। সমস্ত সীমান্ত পুলিশ স্টেশনকে উচ্চ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
    এসটিপি অফিসার সার্কেল ইন্সপেক্টর এবং স্টেশন কর্মীরা মোতায়েন রয়েছেন, বিশেষ করে সীমান্ত পোস্টগুলিতে, সর্বক্ষণ নজরদারি চালানো হচ্ছে। তবে সীমান্ত এলাকায় শান্তি বজায় রয়েছে বলে দাবি প্রশাসনের।