গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home Kolkata রামনবমীতে মিছিলের অনুমতি হাইকোর্টের

    রামনবমীতে মিছিলের অনুমতি হাইকোর্টের

    0
    32
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    রাজ্যের আপত্তি উড়িয়ে হাওড়ায় রামনবমীর মিছিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট। তবে বেধে দেওয়া হয়েছে শর্ত। জানা গিয়েছে ২৬ মার্চ রামনবমীতে হাওড়ার কাজিপাড়ায় মিছিলের অনুমতি দেয়নি পুলিশ।
    এরপরেই হাইকোর্টে মামলা করেন উদ্যোক্তারা। পুলিশের দাবি নির্দিষ্ট ওই এলাকায় শোভাযাত্রা হলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। কিন্তু পুলিশের আপত্তি উড়িয়ে শর্ত বেধে মিছিলের অনুমতি দেয় হাইকোর্ট। মিছিলে থাকতে পারবেন ৫০০ জন, বিকেল ৩টে থেকে সন্ধে ৬টার মধ্যে শোভাযাত্রা আয়োজন করা যাবে।
    আদালত জানায় একই রুটে গত বছরও শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়েছিল। তখন রাজ্যের তরফে কোনও আপত্তি জানানো হয়নি।