এটা তো হওয়ারই ছিল, বলছেন শিক্ষাকর্মীরা

0
112
ছবি সৌজন্যে : নিজস্ব
ভাতায় অন্তর্বর্তী স্থগিতাদেশে চাকরিহারাদের বক্তব্য এটা তো হওয়ারই ছিল। রাজ্য সরকার ইচ্ছে করেই এটা করেছে। আন্দোলনকারী চাকরিহারাদের বক্তব্য তাঁরা শুধুমাত্র যোগ্যদের ভাতা দেওয়ার কথা বলেছিলেন।
কিন্তু রাজ্য সরকার তা না করে যোগ্য-অযোগ্য সবাইকে ভাতা দেওয়ার ঘোষণা করেছে। এই ঘোষণা আদালতে প্রশ্নের মুখে পড়বে এটা তো জানাই ছিল। চাকরিহারা যোগ্যদের বক্তব্য তাঁরা কোনও ভাতা নয় স্কুলে ফিরতে চান। তিন মাস ধরে বেতন বন্ধ। এবার ভাতাও বন্ধ হয়ে গেল। তাঁদের দাবি এতদিন ধরে কাজ করার পর অন্যের অপকর্মের ফল তাঁদেরকে ভুগতে হচ্ছে। আদালতের এই রায়ের পরেই আবার যেন অনিশ্চয়তার পাহাড় ভেঙে পড়েছে।
তাঁদের বক্তব্য প্রথম থেকেই দাবি জানিয়ে এসেছিলেন শুধু যোগ্যদের জন্য ব্যবস্থা করা হোক। কতজন অযোগ্য রয়েছে তাও জানিয়েছিলেন। কিন্তু রাজ্য সরকার কর্ণপাত করেনি।