গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Kolkata শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে মিছিলের অনুমতি হাইকোর্টের

    শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে মিছিলের অনুমতি হাইকোর্টের

    0
    12
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

    বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে মিছিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট। মিছিলের জন্য সম্পূর্ণ বন্ধ করা যাবে না রাস্তা।

    একদিক দিয়ে যেন গাড়ি চলে। মিছিলে এক হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করতে পারবেন না। বুধবারের মিছিলে থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। কালীঘাট তৃণমূলের অভিযোগ ছিল বুধবার তাদের যে মিছিল করার পরিকল্পনা রয়েছে, তাতে অনুমতি দিচ্ছে না পুলিশ।

    মিছিল করতে চেয়ে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যর বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে কালীঘাট তৃণমূল। এরপরেই বিচারপতি শর্তসাপেক্ষে মিছিল করার অনুমতি দিয়েছে হাইকোর্ট।