
তমলুকের পর এবার হলদিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। হলদিয়ায় শুভেন্দুর মিছিলে রাজ্য সরকার অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতার আইনজীবী।
ওই মামলায় শর্ত সাপেক্ষে জামিনের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালত জানিয়েছে, শব্দ বিধি মেনে মাইক বাজাতে হবে। শনিবার মিছিল এবং স্ট্রিট কর্নার শেষ করতে হবে দুপুর ১টা থেকে বিকেল সাড়ে চারটের মধ্যে। মিছিলের শুরু হবে ক্ষুদিরাম স্কোয়ার এবং শেষ হবে দুর্গাচক নিউ মার্কেটে।
এর আগে দোলযাত্রার দিনে হিন্দুদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদে তমলুকে মিছিলের ডাক দিয়েছিল বিজেপি। পুলিশ আপত্তি জানানোয় আদালত থেকে অনুমতি নিয়ে বৃহস্পতিবার তমলুকে মিছিল করেছিল বিজেপি।
