মামলা না লড়তে হাইকোর্টের আইনজীবী দম্পতিকে হুমকি

0
386
ছবি সৌজন্যে : নিজস্ব

কলকাতা হাইকোর্টের আইনজীবী দম্পতির গাড়ি থামিয়ে কলার ধরে রাস্তায় নামিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শান্তিনিকেতনে। জানা গিয়েছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির পুত্র অনন্য রায় সরস্বতী ও তার স্ত্রী শ্রেয়া রায় সরস্বতী কোর্টে গ্রীষ্মের ছুটিতে শান্তিনিকেতনের গোয়ালপাড়ায় নিজেদের বাড়িতে গিয়েছেন।

অভিযোগ সেখানেই বৃহস্পতিবার সকালে ইলামবাজারে তাঁদের গাড়ি থামিয়ে কলার ধরে নামিয়ে এক ব্যক্তি মামলা না লড়ার হুমকি দেয় বলে অভিযোগ। পুলিশকে জানালে পরিণতি আরও খারাপ হবে বলে হুমকি দেওয়া হয়। শান্তিনিকেতনের বাড়িতেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই থানায় অভিযোগ দায়ের করেছেন আইনজীবী দম্পতি। এর পিছনে বাংলাদেশ দুষ্কৃতীদের যোগ থাকতে পারে বলে অনুমান।

তাবে কোন মামলা না লড়তে হুমকি দেওয়া হয়েছে তা স্পষ্ট নয় বলে দাবি আইনজীবী দম্পতির। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ইলামবাজার এবং শান্তিনিকেতন থানার পুলিশ।