গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata টিটাগড় বিস্ফোরণে এনআইএ? কেন্দ্রকে ছাড়ল হাইকোর্ট

    টিটাগড় বিস্ফোরণে এনআইএ? কেন্দ্রকে ছাড়ল হাইকোর্ট

    0
    158
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    টিটাগড় বিস্ফোরণে এনআইএ তদন্তের আর্জি কেন্দ্রের হাতেই ছেড়েছে কলকাতা হাইকোর্ট।  হাইকার্টের বিচারপতি সৌমেন সেন-র নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ-র তরফে জানানো হয়েছে, এনআইএ তদন্ত করবে কি না, তা ঠিক করবে কেন্দ্রই।

    ১৯ মে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে টিটাগড়ের বাঁশবাগান এলাকা। একটি বহুতলে বিস্ফোরণের জেরে দেওয়াল ভেঙে পড়ে। পাশের টালির বাড়ির ছাদও উড়ে যায়। এরপরই স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে ফ্ল্যাটটি জবরদখল করে রাখার অভিযোগ ওঠে। তদন্তে নেমে পুলিশ কাউন্সিলর আরমান মণ্ডল ওরফে মহম্মদ রিয়াজউদ্দিন-সহ আরশাদ খান ও মহম্মদ শারুককে গ্রেফতার করে। ঘটনাপ্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং জানিয়েছেন, শুধু বিস্ফোরণ বলে ঘটনাটিকে ছোট করলে হবে না। পাশেই ক্যান্টনমেন্ট এলাকা। সবটাকে এক জায়গায় নিয়ে এলে ঘটনার গুরুত্ব বোঝা যাবে।

    তাই পুলিশ তদন্ত করলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। এদিকে, আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তভ বাগচি জানিয়েছেন, আদালতের তরফে কেন্দ্রের কাছে আর্জি জানানো হয়েছে, যাতে টিটাগড়কাণ্ডে তদন্তভার এনআইএ-কে দেওয়া হয়। এবং এনআইএ তদন্ত হলেই এই ঘটনার সত্যতা সামনে আসবে।