গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata ২১ জুলাই সকাল ৯ থেকে ১১টা, মিছিলে নিষেধাজ্ঞা কোর্টের

    ২১ জুলাই সকাল ৯ থেকে ১১টা, মিছিলে নিষেধাজ্ঞা কোর্টের

    0
    158
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ২১ জুলাইয়ে সকাল ৯টা থেকে ১১ টা কলকাতায় মিছিল করা যাবে না বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যানজট এড়াতে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

    তবে ওই দিন সকাল ৮টা পর্যন্ত মিছিল করা যাবে। তারপর সকাল ১১টা থেকে আর মিছিলের ওপর নিষেধাজ্ঞা থাকছে না। কলকাতা হাইকোর্ট যাওয়ার রাস্তা, সেন্ট্রাল কলকাতা এবং তার আশপাশের ৫ কিলোমিটার এলাকায় যাতে কোনওরকম যানজট না হয় কলকাতার পুলিশ কমিশনারকে তা নিশ্চিত করতে বলেছে হাইকোর্ট। তৃণমূলের ২১ জুলাইয়ের কর্মসূচির কারণে মধ্য কলকাতায় যানজট তৈরি বলে অভিযোগ ওঠে। ধর্মতলায় কেন একটি দলকেই রাজনৈতিক কর্মসূচির অনুমনিত দেওয়া হবে তা নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন। সেই মামলাতেই রাস্তা আটকে ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের ২১-র সভা নিয়ে বৃহস্পতিবারই বিরক্তপ্রকাশ করেছিল হাইকোর্ট। আগামী বছর থেকে শহিদ মিনার, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা অন্য কোথাও সভা করা যায় কিনা তা ভেবে দেখতেও বলেন।

    এরপর শুক্রবার বিচারপতি ঘোষ নির্দেশ দিয়েছেন ২১ জুলাই সোমবার সকাল ৯টা থেকে ১১টার মধ্যে কলকাতায় যানজট নিয়ন্ত্রণে রাখতে হবে। সেই কাজ করতে হবে পুলিশকে।