গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata কেন্দ্রকে হাইকোর্টের ‘১০০’ নির্দেশ, ফের থাপ্পড় পাল্টা তৃণমূল

    কেন্দ্রকে হাইকোর্টের ‘১০০’ নির্দেশ, ফের থাপ্পড় পাল্টা তৃণমূল

    0
    53
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সুপ্রিম কোর্টের পর অবিলম্বে ১০০ দিনের প্রকল্প শুরুর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ১০০ দিনের বকেয়া টাকা নিয়ে হলফনামা আদান প্রদানের জন্য একমাস সময় দিয়েছে।
    চলতি বছরের ১ অগাস্ট থেকে কাজ শুরু করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। সেই মামলা খারিজ করে সুপ্রিম কোর্ট। প্রকল্পের কাজ শুরু করতে কোন অসুবিধে নেই বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছে কেন্দ্রের আইনজীবী। শুক্রবার দ্রুত ১০০ দিনের কাজ শুরু করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিকে হাইকোর্ট দ্রুত কাজ শুরুর নির্দেশ দিতেই কেন্দ্রকে খোঁচা দিয়েছে তৃণমূল।
    ব্রাত্য বসু, শশী পাঁজারা বলেছেন আদালতে আর কত থাপ্পড় খাবে কেন্দ্র। এবার তাড়াতাড়ি টাকা দিয়ে দেওয়াই ভাল।