
বিচারপতি বিশ্বজিৎ বসুর অবমাননা, বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীদের হেনস্থার অভিযোগের ঘটনা অনুসন্ধান করতে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মাকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ, অপরাধমূলক আদালত অবমাননা হয়েছে। ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক মন্তব্য বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের। বিচারপতি বিশ্বজিৎ বসু এবং আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো সকলকে শনাক্ত করে ১৯ মে রিপোর্ট পেশ করতে বলেছে উচ্চ আদালত। এছাড়াও ওল্ড পোস্ট অফিস স্ট্রিট এবং কিরণশঙ্কর রায় রোডের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।
এছাড়াও যেহেতু কুণাল ঘোষ-সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাই প্রত্যেককে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জমা দিয়ে বলেছে কলকাতা হাইকোর্ট।








