প্রধানমন্ত্রীর মা-র এ আই ভিডিও সরানোর নির্দেশ হাইকোর্টে

0
134
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সোশ্যাল মিডিয়া থেকে প্রধানমন্ত্রী মা প্রয়াত হীরাবেন-কে কংগ্রেসের এআই ভিডিও সরিয়ে ফেলতে হবে। এমনই নির্দেশ দিয়েছে পাটনা হাইকোর্ট।
বুধবার এই নির্দেশ দিয়েছেন উচ্চ আদালতের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পিবি বজম্বরী। সম্প্রতি গোটা বিহার জুড়ে ভোটার অধিকার যাত্রায় নেমেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।দ্বারভাঙায় রাহুলের শোভাযাত্রা পৌঁছোনোর আগে একটি স্বাগত মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদীর মায়ের নামে কুকথা বলার অভিযোগ উঠেছিল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। সেই বিতর্কের রেশ কাটতে না-কাটতেই প্রধানমন্ত্রী মোদী ও তাঁর মা হীরাবেনের মধ্যে কল্পিত কথোপকথনের একটি অ্যানিমেশন ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়। ভিডিয়োয় প্রধানমন্ত্রী মোদীকে বলতে শোনা যায়, যাক আজকের ভোটচুরির কাজ সারা। এর পরে প্রধানমন্ত্রী মোদী বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়তেই স্বপ্ন উপস্থিত হন মোদীর মা হীরাবেন।
কল্পিত কথোপকথনে হীরাবেন ছেলে নরেন্দ্র মোদীকে বলেন, আরে বেটা, প্রথমে তো তুমি আমায় নোট বাতিলের লম্বা লাইনে দাঁড় করালে। তার পর আমার পা ধোয়ার রিল বানালে। বিহারে আমার নামে রাজনীতি করছ। তুমি আমার অপমানের ব্যানার-পোস্টার ছাপাচ্ছ। তুমি ফের বিহারে নাটক করার চেষ্টা করছ। রাজনীতির নামে আর কত নীচে নামবে?