গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata আর জি করকাণ্ডে ঘটনাস্থল সিল করার নির্দেশ হাইকোর্টের

    আর জি করকাণ্ডে ঘটনাস্থল সিল করার নির্দেশ হাইকোর্টের

    0
    10
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    আর জি করকাণ্ডে ঘটনাস্থল সিল করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শুনানি যতদিন চলবে, ততদিন ঘটনাস্থল সিল করে রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি শম্পা সরকার, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ।

    একইসঙ্গে বিচারপতিরা প্রশ্ন করেছেন সিবিআই তদন্তভার হাতে নেওয়ার সময় কোন কোন জায়গা সিল হয়েছিল। সিবিআই জানিয়েছে সেমিনার হল এখনও সিল করা রয়েছে। এরপর আদালত জানতে চেয়েছে আর কোনও জায়গা সিল করার প্রয়োজন রয়েছে কিনা। উত্তরে সিবিআই জানিয়েছে অতিরিক্ত কোনও জায়গা সিল করার প্রয়োজন পড়েনি। আর আগে অবশ্য অভয়ার বাবা মা অভিযোগ করেছিলেন আর জি করে ঘটনাস্থল ঠিক মত সিল করা হয়নি। এই মামলার পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার।

    ৪ দিন আগেই আরজি করকাণ্ডে তিন আইপিএস তৎকালীন কলকাতার প্রাক্তন সিপি বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে।