শুভেন্দুকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ, নির্দেশ হাইকোর্টের

0
98
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

থানায় ডেকে নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করতে হলে ভার্চুয়ালি করতে হবে। প্রাক্তন আইপিএস তথা তৃণমূল নেতা প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য নিয়ে করা মামলায় নির্দেশ দিয়েছে হাইকোট।

এর আগে প্রসূন বন্দোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করায় শুভেন্দু অধিকারীকে ৭ দিনের মধ্যে চাঁচল থানায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়। তার বিরুদ্ধেই হাইকোর্টে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

সেই মামলায় বিচারপতি নির্দেশ দিয়েছে শুভেন্দু অধিকারীকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। তাঁকে থানায় হাজিরা দিতে হবে না। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ৬ ফেব্রুয়ারি।