নবান্নের কাছে ঐক্যমঞ্চের ধর্নায় অনুমতি হাইকোর্টের 

0
165
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
নবান্নের কাছে ২৩ জানুয়ারি গ্রুপ ডি ঐক্যমঞ্চের ধর্নার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্ত দিয়ে এও জানিয়েছেন, মন্দিরতলা বাসস্ট্যান্ডের সামনের ওই ধর্না সমাবেশে ৩০০ জনের বেশি অংশগ্রহণ করতে পারবেন না।
আদালতের নির্দেশে নিজেদের দাবি নিয়ে মুখ্যসচিবের সঙ্গে দেখা করেও কাজ না হওয়ায় নবান্নের সামনে ধর্নায় বসার সিদ্ধান্ত নেয় গ্রুপ ডি ঐক্য মঞ্চের সদস্যরা। ২৩ ও ২৪ জানুয়ারি নবান্ন বাস স্ট্যান্ডে পুলিশ তাদের ধর্নার অনুমতি না দেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয় মঞ্চ। মঞ্চের তরফে মামলা দায়ের করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি।
সেই মামলার শুনানিতেই ঐক্যমঞ্চকে ধর্নায় বসার অনুমতি দিয়েছে উচ্চ আদালত। দীর্ঘ সময় ধরে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের লড়াই চলছে।