ওয়াকফ প্রতিবাদে অনুমতি, হাইকোর্টের ভর্ৎসনা কর্নাটক সরকারকে

0
155
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
সংশোধিত ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে অনুমতি দিয়ে কর্নাটক হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েছে সিদ্দারামাইয়ার সরকার। উচ্চ আদালতের মন্তব্য, সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় নিয়ে প্রতিবাদ কর্মসূচির অনুমোদন দেওয়ার কোনও অধিকার নেই সরকারের।
ওয়াকফ আইনের প্রতিবাদে কর্নাটকে গত ১৫ এপ্রিল কর্মসূচির ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা। সেই কর্মসূচির কথা ভেবেই ওই দিন গাড়িচালকদের একটি নির্দিষ্ট রাস্তা এড়িয়ে চলার বিজ্ঞপ্তি জারি করে কর্নাটকের কংগ্রেস সরকার।
সেই বিজ্ঞপ্তির বিরুদ্ধে কর্নাটক হাইকোটের দ্বারস্থ হন ম্যাঙ্গালুরুর বাসিন্দা এ রাজশেখর। সেই মামলার শুনানিতে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি এম নাগপ্রসন্ন।