
জুনিয়র ডাক্তার আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে তদন্তে ৬ সপ্তাহের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি পর্যবেক্ষণ, এফআইআর রুজু করে তদন্ত করার মতো উপযুক্ত কোনও তথ্য এবং নথি দেখাতে পারেনি পুলিশ।
আগামী ২৮ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করা হয়েছে। সোমবার আসফাকুল্লার আইনজীবী শামিম আহমেদ হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে পুলিশি তলবের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন। শামিমের অভিযোগ ছিল, নির্দিষ্ট কারণ ছাড়াই বিধাননগর পুলিশের একটি দল আসফাকউল্লার বাড়িতে তল্লাশি করেছে। পরবর্তী কালে তাঁকে ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায় তলবও করা হয়েছে। বিচারপতি ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছিলেন। এর পর বুধবার মামলার শুনানিতে তদন্তপ্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কোর্ট।গত বুধবার আসফাকুল্লাকে শোকজ করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। পিজিটি হয়েও ইএনটি সার্জনের পরিচয় দিয়ে চিকিৎসা করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
আসফাকুল্লাকে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। এর পরেই গত বৃহস্পতিবার সকালে জুনিয়র ডাক্তারের কাকদ্বীপের বাড়িতে হানা দিয়েছিল বিধাননগর পুলিশ।





