দেশের জনবিন্যাসে বদল রুখতে হাই-লেভেল কমিটি

0
29
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

দেশে অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে কেন্দ্র। এই সংক্রান্ত ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, অনুপ্রবেশ ও অন্যান্য কারণে দেশে যে জনসংখ্যাগত পরিবর্তন হচ্ছে, তা বর্তমান ও ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

সেই পরিস্থিতির মোকাবিলাতেই এই কমিটি তৈরি করা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অমিত শাহ লিখেছেন, গত বছরের ১৫ অগাস্ট লালকেল্লা থেকে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাই-লেভেল কমিটি অন ডেমোগ্রাফিক চেঞ্জে’র কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার ভিত্তিতেই এবার আনুষ্ঠানিকভাবে কমিটি গঠন করা হল।

এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকর-কে। সদস্য হিসেবে থাকছেন জনগণনা কমিশনার, প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ শমিকা রবি। স্বরাষ্ট্র মন্ত্রকের ফরেনার্স-ওয়ান বিভাগের যুগ্মসচিব থাকবেন সদস্য-সচিব হিসেবে।