গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National দিল্লিতে ভেঙে পড়ল বহুতল, অনেকের আটকে পড়ার আশঙ্কা

    দিল্লিতে ভেঙে পড়ল বহুতল, অনেকের আটকে পড়ার আশঙ্কা

    0
    123
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লির সীলামপুরে তাসের ঘরের মতো হঠাৎ ভেঙে পড়েছে চারতলা একটা বাড়ি। ঘটনাস্থলে রয়েছে দমকলের সাতটি ইঞ্জিন। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপ সরিয়ে চারজনকে উদ্ধার করা হয়েছে বলে দমকল সূত্রে খবর।
    তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, বাড়িটিতে ১০ জন থাকতেন। তাঁদের মধ্যে তিন জন মহিলা, তিন জন শিশু। তবে বাড়ি ভেঙে পড়ার সময় ঠিক কতজন সেখানে ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। কী কারণে বাড়িটি ভেঙে পড়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।