গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home National পুনেতে হুড়মুড়িয়ে ভাঙল বহুতল, বহু মৃত্যুর আশঙ্কা

    পুনেতে হুড়মুড়িয়ে ভাঙল বহুতল, বহু মৃত্যুর আশঙ্কা

    0
    14
    ছবি সৌজন্যে : এক্স
    মাথার উপর পাহাড়প্রমাণ আবর্জনার স্তূপ, আর প্রবল বৃষ্টিতে সেই নোংরা-বর্জ্যের পাহাড়ই ধস নেমে হুড়মুড়িয়ে আছড়ে পড়েছে একটা আস্ত তিনতলা বাড়ির উপর! এই ভয়ংকর কাণ্ডটিই ঘটেছে মহারাষ্ট্রের পুনের পিম্পরি চিঞ্চওয়াড়ে।
    আবর্জনার পাহাড়ের ধাক্কায় একটি আস্ত বহুতল ভেঙে পড়ে, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন অন্তত ১৫ জন। আটকে থাকা মানুষদের দ্রুত উদ্ধার করা না গেলে একাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় সেখানে এখন চলছে উদ্ধারকাজ। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ভেঙে পড়া তিনতলা ভবনটি মূলত একটি বেসরকারি সংস্থার প্রশাসনিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হত।
    ওই সংস্থাটি স্থানীয় পুরসভার হয়ে শহরের বর্জ্য প্রক্রিয়াকরণের কাজ করত। ঠিক এই অফিসের পাশেই ছিল বছরের পর বছর ধরে জমে থাকা আবর্জনার এক বিশাল বর্জ্যের পাহাড়।