গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata শুরু উচ্চমাধ্যমিক, পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

    শুরু উচ্চমাধ্যমিক, পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

    0
    140
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    রাজ্যে শুরু হয়েছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সোমবার পরীক্ষা শুরু আগে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    ফেসবুক করে তিনি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ২০২৫ সালের সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা করছেন। গত বছরের তুলনায় এইবছর উচ্চমাধ্যমিকে প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী কমেছে। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার। টুকলি এবং প্রশ্ন ফাঁস এড়াতে এ বছর একাধিক কড়া পদক্ষেপ করেছে উচ্চমাধ্যমিক সংসদ। পরীক্ষা কেন্দ্রে যদি মোবাইল হাতে কেউ ধরা পড়েন তৎক্ষণাৎ ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে বলে জানানো হয়েছে। পরীক্ষাকেন্দ্রের মূল গেটে সিসিটিভি রাখা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের সুপারভাইজারের ঘরেও সিসিটিভি রয়েছে। কোনও পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল করলে সঙ্গে সঙ্গে সেই পরীক্ষার্থী বা কোন জেলা কোন পরীক্ষা কেন্দ্র এবং কোন পরীক্ষার ঘর থেকে সেই প্রশ্নের ছবি উঠেছে, তা সঙ্গে সঙ্গে চিহ্নিত করতে পারবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

    সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিলের পাশাপাশি কড়া পদক্ষেপ করা হবে।এদিকে, উত্তর কলকাতার একটি স্কুলে পরীক্ষার্থীদের ফুল-পেন তুলে দিয়েছে পুলিশ। পাশাপাশি তাঁদের তরফে থেকে শুভেচ্ছাবার্তাও দেওয়া হয়েছে।