সোমবার শুরু উচ্চমাধ্যমিক, মোবাইল থাকলেই বাতিল পরীক্ষা

0
137
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

সোমবার থেকে শুরু হচ্ছে ছাত্র জীবনে দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক। এবছরই পুরনো সিলেবাসে শেষ পরীক্ষা নেওয়া হচ্ছে। ২০২৬ থেকে সেমিস্টার পদ্ধতিতে বছরে দুবার করে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। ১৮ মার্চ পর্যন্ত চলবে পরীক্ষা।

২০২৪-এ উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন ৫ লাখেরও বেশি ছাত্র। গতবারের থেকে ২ লাখ পরীক্ষার্থী কমেছে এবছরে। সোমবার সকাল ১০ থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে রাজ্যের ৭৯৮ কেন্দ্রে। এরমধ্যে ১৩৬টি কেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা কেন্দ্রে নকল রুখতে কড়া ব্যবস্থা নিয়েছে সংসদ। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকছে মেটাল ডিটেক্টর। প্রশ্নপত্র খোলা হবে পরীক্ষার্থীদের সামনেই। এবছর উচ্চ মাধ্যমিকে ৬২টি বিষয়ে প্রশ্নপত্র তৈরি হয়েছে।

এবছর এআরটিআই এবং ডেটা সায়েন্স নতুন দুটি বিষয় যুক্ত করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল বা অন্য কোনও ইলেকট্রনিক গেজেট নিয়ে ধরা পড়লে সম্পূর্ণভাবে বাতিল হবে পরীক্ষা। জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।