টানা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, বন্ধ একাধিক রাস্তা

0
97
ছবি সৌজন্যে : এক্স
প্রবল বৃষ্টি এবং ভূমিধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশের জনজীবন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মান্ডি, কুল্লু এবং কিন্নরের একাধিক এলাকা। প্রবল বৃষ্টির কারণে চণ্ডীগড়-মানালি জাতীয় সড়কের মান্ডি থেকে কুল্লুর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
যার জেরে বহু পর্যটক ও স্থানীয় মানুষ আটকে পড়েছেন। হিমাচল প্রদেশ রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী সূত্রে খবর, সে রাজ্যের প্রায় ৩৭৪টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এর পাশাপাশি, ৫২৪টি ট্রান্সফরমার এবং ১৪৫টি জল সরবরাহের পাইপলাইন অকেজো হয়ে পড়েছে।
এ ছাড়াও, ভূমিধসের কারণে ৩০৫ নম্বর জাতীয় সড়ক এবং ৫ নম্বর জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ ভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হচ্ছে। কিন্তু একটানা বৃষ্টি এবং নতুন করে ভূমিধসের জেরে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।