গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National হিমাচল প্রদেশে শিক্ষকদের জন্য পোশাকবিধি

    হিমাচল প্রদেশে শিক্ষকদের জন্য পোশাকবিধি

    0
    2786
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    স্কুলশিক্ষক-শিক্ষিকাদের জন্য পোশাকবিধি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হিমাচল প্রদেশের শিক্ষা দফতর। এমনটাই জানিয়েছেন হিমাচল প্রদেশের শিক্ষামন্ত্রী রোহিত ঠাকুর। বিজ্ঞপ্তিতে কী ধরনের পোশাকবিধির কথা উল্লেখ রয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি। মন্ত্রী জানিয়েছেন, শিক্ষকদের স্কুলে শালীন এবং মার্জিত পোশাক পরে আসা উচিত।

    যদিও শালীন এবং মার্জিত বলতে কী ধরনের পোশাকের কথা তিনি বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট নয়।শিক্ষামন্ত্রীর কথায়, সমাজে বিশেষ করে পড়ুয়াদের মধ্যে এই সিদ্ধান্তের ভাল প্রভাব পড়বে। যদিও তাঁর বক্তব্য, এই পোশাকবিধি গোটা হিমাচল প্রদেশ জুড়ে কড়া ভাবে জারি করা হবে না। অনেক ক্ষেত্রে স্কুলগুলিও স্বতঃপ্রণোদিত ভাবে এমন পদক্ষেপ করে, তা-ও তুলে ধরেন মন্ত্রী।

    উদাহরণ হিসাবে হিমাচল প্রদেশের হামিরপুরের একটি স্কুলের কথা বলেন তিনি। ওই স্কুলের কর্তৃপক্ষ নিজেদের শিক্ষকদের জন্য একটি পোশাকবিধি চালু করেছেন