গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National আতঙ্ক তৈরি করছেন, এনআরসি নিয়ে মমতাকে আক্রমণ হিমন্তের

    আতঙ্ক তৈরি করছেন, এনআরসি নিয়ে মমতাকে আক্রমণ হিমন্তের

    0
    93
    ছবি সৌজন্যে : এক্স
    এনআরসি নিয়ে আতঙ্ক ছড়াচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই দাবি করেছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, এনআরসি নিয়ে কোনও ঘোষণা হয়নি, বিধানসভা নির্বাচনের আগে বাঙালিদের মধ্যে ফের আতঙ্ক ছড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস।
    ঝাড়গ্রামে জনসভায় নাগরিকৎ নিয়ে সওয়াল তুলেছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, এনআরসি করতে দেওয়া হবে না। অসম থেকে এনআরসি নোটিস পাঠিয়েছেন, সাহস তো কম নয়। এরই পাল্টা গুয়াহাটিতে একটি সাংবাদিক বৈঠকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শমা বলেছেন, হঠাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি এনআরসি মানবেন না।
    কে এনআরসি-র নির্দেশ দিয়েছে? শেষ পাঁচ বছরে উনি এনআরসি নিয়ে কথা বলেননি। হঠাৎ তিনি এখন এইসব বিষয় নিয়ে কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণে করে তিনি বলেছেন, বাঙালিদের মধ্যে ভয় তৈরি করা এবং তাদের ভোট আদায় করার কৌশল এটা। গত ৫ বছরে এনআরসি নিয়ে কথা বলেননি। এখন নির্বাচন আসছে। তাই উনি এইসব কথা বলতে শুরু করেছেন, দাবি মুখ্যমন্ত্রী হিমন্তের।