গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National গৌরব গগৈর পাক যোগ তদন্তে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি হিমন্তের 

    গৌরব গগৈর পাক যোগ তদন্তে কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি হিমন্তের 

    0
    75
    ছবি সৌজন্যে : এক্স

    কংগ্রেস সাংসদ গৌরব গগৈ ও তার স্ত্রী এলিজাবেথ গগৈর পাক যোগের বিরুদ্ধে ফের বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

    হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছেন যে , গৌরব গগৈর বিষয়টি কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়কে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। বর্তমানে এই বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য একটি বড়ো হুমকি এবং রাজ্যের তদন্তকারী দলের হাতে বিষয়টি রাখা যাবেনা বলে মনে করছে অসম ক্যাবিনেট। রাজ্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম তাদের চূড়ান্ত চেষ্টা করে নিয়েছে এবং বর্তমানে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করা হচ্ছে। গৌরব গগৈ ও তার ব্রিটিশ স্ত্রী এলিজাবেথ গগৈ দুজনের বিরুদ্ধে পাক যোগের অভিযোগ বহুদিনের। হিমন্ত বিশ্বশর্মা আরও দাবি করেছেন , এলিজাবেথ গগৈ পাকিস্তানের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং পরে তাঁকে পাকিস্তানী গুপ্তচর হিসেবে ভারতে পাঠানো হয়েছিল।

    ভারতে আসার পরেও পাকিস্তানী আলী তকির শেখের একাউন্ট থেকে টাকা পাঠানো হত  বলে অভিযোগ। যদিও এই সকল দাবি ভিত্তিহীন বলে দাবি করে গৌরব গগৈ বলেছেন, তার স্ত্রী যদি পাকিস্তানের আইএসআই এজেন্ট হয় ,তাহলে তিনিও ভারতের র’এর এজেন্ট।