
কংগ্রেস সাংসদ গৌরব গগৈর বিরুদ্ধে মানহানির মামলা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মামলায় নাম জড়িয়েছে প্রবীণ কংগ্রেস নেতা জিতেন্দ্র সিং, ভূপেশ বাঘেলের।
মামলায় হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ করেছে, জমি দুর্নীতি নিয়ে মিথ্যে কথা বলা হচ্ছে তাঁর বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, হিমন্ত বিশ্ব শর্মা ৫০০ কোটি টাকার মানহানির মামলা করেছে কংগ্রেস নেতা জিতেন্দ্র সিং, ভূপেশ বাঘেল এবং গৌরব গগৈয়ের বিরুদ্ধে। সাংবাদিক সম্মেলনে ওঁরা মিথ্যে, উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর অভিযোগ এনেছিল হিমন্তের বিরুদ্ধে।
সম্প্রতি গৌরব গগৈয়ের পাক যোগ নিয়েও প্রশ্ন তুলেছিলেন হিমন্ত বিশ্ব শর্মা। তারপরই হিমন্তকে পাল্টা চ্যালেঞ্জ করেন গৌরব গগৈ। গত সপ্তাহে গৌরব গগৈ অভিযোগ করেন, রাজ্য জুড়ে হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর পরিবারের লোকেদের নামে ১২ হাজার বিঘে জমি রয়েছে। বিষয়টি জানার পরেই অসমের মুখ্যমন্ত্রী মামলা করার হুঁশিয়ারি দিয়েছিলেন। বাস্তবে সেই কাজই করেছেন তিনি মঙ্গলবার।







