‘মহিলা হয়েও বিলের বিরোধিতা’, মমতাকে বিঁধলেন হিমন্ত

0
1987
ছবি সৌজন্যে : এক্স
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা। অথচ সংসদে তার দল তৃণমূল কংগ্রেস পার্লামেন্টে এই মহিলা বিলের বিরোধিতা করছে।
এটা মেনে নেওয়া যায় না।দিনহাটার জনসভা থেকে এভাবেই নিশানা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেছেন, মহিলা মুখ্যমন্ত্রী আর তিনি মহিলাদের উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন, তাঁর দল বাধাদান করে আসছে পার্লামেন্টে। যা বাংলার মা বোনদের সঙ্গে দ্বিচারিতা ছাড়া আর কিছুই হতে পারে না। শুধু তাই নয়, হিমন্ত আত্মবিশ্বাসের সুরে বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি ডবল সেঞ্চুরি করবে।
সেই সঙ্গে বাংলায় বিজেপি সরকার এলে অন্নপূর্ণা ভাণ্ডারের পাশাপাশি বাড়িবাড়ি চাকরি হবে বলেও আশ্বস্ত করেছেন। বাংলাদেশ সীমান্ত সংক্রান্ত ইস্যুতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন হিমন্ত বিশ্বশর্মা।