অসমের লোক নিয়ে এসে বাংলায় ভোটের চক্রান্ত হিমন্তর: মমতা 

0
2038
ছবি সৌজন্যে :ফেসবুক

অসমের মুখ্যমন্ত্রী ট্রেনে করে লোক নিয়ে বাংলায় ভোটের ষড়যন্ত্র। কোচবিহারের সভায় সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেছেন বাংলা বিরোধী শক্তি এখানে এসে মিটিং করছে। অসমের মুখ্যমন্ত্রী বাহিনীর সাহায্যে ট্রেনে করে লোক নিয়ে আসবে কোচবিহারে ভোট দিতে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যাঁরা কোচবিহারের রাজবংশীদের এনআরসির জন্য নোটিস পাঠায় তারা কোন মুখে ভোট চায়। তাঁর দাবি বাইরে থেকে লোক নিয়ে গিয়ে অসমে ভোট করিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা। এখানেও তাই করার চেষ্টা করছেন।

এরপরেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন আগে নিজের রাজ্য সামলান। এখানে এইসমস্ত ষড়যন্ত্র মানুষ ভেস্তে দেবে।