গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk সেবির চেয়ারপার্সনের নীরবতায় প্রশ্ন হিন্ডেনবার্গের 

    সেবির চেয়ারপার্সনের নীরবতায় প্রশ্ন হিন্ডেনবার্গের 

    0
    149
    কংগ্রেসের পর এবার সেবির চেয়ারপার্সন মাধবী পুরী বুচের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে হিন্ডেনবার্গ রিসার্চ।
    মঙ্গলবারই কংগ্রেসের অভিযোগ করেছিল, সেবির সঙ্গে সম্পর্কযুক্ত একটি কনসালটেন্সি কোম্পানিতে মাধবী পুরী বুচের ৯৯ শতাংশ শেয়ার রয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক শেয়ার মার্কেট পরামর্শদাতা মার্কিন কোম্পানি হিন্ডেনবার্গ রিসার্চ বলেছে, উদ্ভূত ইস্যু নিয়ে মাধবী পুরী বুচ কোনও সদুত্তর দিচ্ছেন না কেন। শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারপার্সন থাকাকালীন তাঁরই কনসালটেন্সি ফার্মের সঙ্গে আর্থিক লেনদেন হয়েছিল সেবির। তা নিয়ে বিরাট দুর্নীতির অভিযোগ তুলেছিল কংগ্রেস। এদিন সে বিষয়েই হিন্ডেনবার্গ রিসার্চ তাঁর নীরবতা নিয়ে প্রশ্ন তোলে। মাত্র একটি লাইনে হিন্ডেনবার্গ বলেছে, সেবি প্রধান তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কয়েক সপ্তাহ ধরে সম্পূর্ণ নীরব।