হিন্দমোটরে শ্লীলতাহানি, অভিযুক্তকে ঝাঁটাপেটা মহিলাদের

0
220
ছবি সৌজন্যে : নিজস্ব

হিন্দমোটরে রেলের টিকিট কাউন্টারে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্তকে ধরে ঝাঁটাপেটা করেছেন মহিলারা। জুতোর মালা পরিয়ে মুখে লেপে দেওয়া হয়েছে গোবর।

জানা গিয়েছে শনিবার সকালে হিন্দমোটর স্টেশনে পূব দিকে টিকিট কাউন্টারে এক যুবতীর শ্লীলতাহানির চেষ্টা করে যুবক। যুবতীর চিৎকারে অভিযুক্তকে ধরে ফেলে স্থানীয়রা। এরপরেই শুরু হয় ঝাঁটা দিয়ে মার। জুতোর মালা পরিয়ে অভিযুক্তর মুখে লেপে দেওয়া হয় গোবর। পরে খবর পেয়ে উত্তরপাড়া থানার পলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তবে এই ঘটনায় পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি।