গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International বাংলাদেশে খুন অটোচালক হিন্দু যুবক

    বাংলাদেশে খুন অটোচালক হিন্দু যুবক

    0
    82
    ছবি সৌজন্যে : এক্স
    বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ফের প্রকাশ্যে। চট্টগ্রামের দাগনভুঁইয়া এলাকায় নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন ২৮ বছরের হিন্দু অটোচালক সমীর দাস।
    রবিবার রাতে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে ফের আতঙ্ক ছড়িয়েছে সে দেশের সংখ্যালঘু সমাজে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পরিকল্পিতভাবেই সমীরের উপর হামলা চালানো হয়েছিল। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীরা প্রথমে সমীর দাসকে মারধর করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খুনের পর অভিযুক্তরা সমীরের ব্যাটারি চালিত অটোটি নিয়ে পালিয়ে যায়।
    নিহতের পরিবার এফআইআর দায়ের করেছে। দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য তল্লাশি শুরু করেছে পুলিশ।