হিন্দু যুবক খুন, বিক্ষোভে কং-নাস্তিক মঞ্চ-এসএফআই

0
115
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বাংলাদেশে হিন্দু যুবক দিপুচন্দ্র দাস-কে খুনের ঘটনায় কলকাতার বাংলাদেশের দূতাবাস ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছে সবপক্ষ। বাংলাদেশের যুবক খুনে কলকাতায় দূতাবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস।
কংগ্রেসের কর্মী সমর্থকরা হাতে প্ল্যাকার্ড-ব্যানার সহ হিন্দু যুবকের খুনের দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন তারা।তারা বলেছে, অবিলম্বে এর বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদিকে, নাস্তিক মঞ্চ-র তরফ থেকে বাংলাদেশ উপ দূতাবাসে ডেপুটেশন দিয়ে হিন্দু যুবক দিপুচন্দ্র দাস-র খুনের কাণ্ডের  যথাযত তদন্ত চাওয়া হয়েছে। তাঁদের দাবি, যত দ্রুত সম্ভব সমস্ত দোষীকে পাকড়াও করতে হবে এবং শাস্তি প্রদান করতে হবে। একইসঙ্গে হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছে তারা। অন্যদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে হিন্দু যুবক খুনের প্রতিবাদ দেখিয়েছে এসএফআই।
এসএফআই-র দাবি, ভারত সরকার এই যুবক খুনে যথাযত ব্যবস্থা নিক। এবং সংখ্যালঘু অত্যাচার বন্ধ হোক বাংলাদেশে, যা শুরু হয়েছে ধর্মীয় মৌলবাদের দ্বারা।