
যেসব হিন্দুরা সিনেমা দেখে অনুপ্রাণিত হয় তারা কোনও কাজের নয় । ঔরঙ্গজেবের সমাধি বিতর্কের মধ্যেই মন্তব্য করেছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। তাঁর মতে, ইতিহাস পড়তে হলে সঠিক জায়গা থেকে পড়া উচিত, সোশ্যাল মিডিয়া থেকে নয় । রবিবার গুড়ি পড়বা উপলক্ষ্যে মুম্বইয়ে শিবাজি পার্কে জনসভা করেন রাজ। তিনি জানিয়েছেন, জলাশয় -গাছ কাটা নিয়ে তাঁরা চিন্তিত নন।
কিন্তু ঔরঙ্গজেবের কবর নিয়ে তাঁদের দুশ্চিন্তা আছে। আসলে ইতিহাসের নাম করে মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চলছে। সেই বিভেদের ফায়দা লুটছে রাজনীতিকরা। ঠাকরের মতে কেবল সিনেমা দেখে যেসব হিন্দুরা উদ্বুদ্ধ হয় তারা কোনও কাজের নয়।
তিনি বলেছেন, শম্ভাজির বীরত্বের কাহিনী কি ভিকি কৌশলের সিনেমা দেখে জানতে হবে? সাম্প্রদায়িক অশান্তির উস্কানি থাকলেও তাতে যেন কেউ পা না দেন, সতর্কবাণী হিন্দুত্বের পোস্টর বয় -এর।








