“হিন্দুরাষ্ট্র” ওড়িশায় দরিদ্র হকারকে হেনস্থা, সরব তৃণমূল 

0
118
ছবি সৌজন্যে : এক্স
সান্টাক্লজের টুপি বিক্রি করতে গিয়ে হেনস্থার মুখে পড়লেন এক দরিদ্র হকার। ঘটনাটি ঘটেছে ওড়িশাতে।
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে হিন্দু রাষ্ট্রে সান্টাক্লজের টুপি বিক্রিতে ফতোয়া জারি করে এক দরিদ্র হকারকে হুমকি দিয়ে স্বঘোষিত এক হিন্দু নেতা বলছেন, এটা জগন্নাথের রাজ্য এখানে খ্রিস্টানদের কিছু চলবে না। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ।বিজেপি শাসিত রাজ্যে দরিদ্র হকারের ওপর এহেন অত্যাচারের ছবি দেখে নিন্দায় সরব হয়েছে এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়া এক্সে পোস্ট করে তারা লিখেছে , ২০২৫ সালে বিজেপির ‘নতুন ভারত’ দেখতে এমনই। ওড়িশায় ক্রিসমাসের উপর কার্যত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাস্তার ধারে সান্তা টুপি বিক্রি করা গরীব বিক্রেতাদের ধর্মের ভিত্তিতে হয়রানি, বঞ্চনা এবং হুমকি দেওয়া হচ্ছে।
পাশাপাশি ওড়িশাকে “হিন্দু রাষ্ট্র” ঘোষণা করে খ্রিস্টান জিনিসপত্র বিক্রি নিষেধ করা হচ্ছে। বিজেপির অধীনে ব্যক্তিগত স্বাধীনতাকে ক্ষুন্ন করার চেষ্টা চলছে। তৃণমূল প্রশ্ন তুলেছে, নরেন্দ্র মোদি কি এইভাবে সবকা সাথ, সবকা বিকাশ চেয়েছেন? প্রসঙ্গত, ব্রিগেডে লক্ষকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের দিন চিকেন প্যাটিস বিক্রি করার জন্য দরিদ্র হকারকে মারধরের অভিযোগ ওঠে এরূপ কিছু হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে।