গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk বিএসএফ ক্যাম্পে আগুন লেগে পুড়ে মৃত জওয়ান

    বিএসএফ ক্যাম্পে আগুন লেগে পুড়ে মৃত জওয়ান

    0
    547
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিএসএফ ক্যাম্পে আগুন লেগে পুড়ে মৃত্যু হয়েছে জওয়ানের। বৃহস্পতিবার সকালে ৭৭ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের একটি ঘরে আগুন লেগে যায়।
    আগুনের তীব্রতায় ঘরের মধ্যে আটকে পড়েন রাম সিং নামে বিএসএফ জওয়ান। কোনওভাবেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি অন্য জওয়ানরা। দমকলের একটি ইঞ্জিন এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরের মধ্যে আটকে পড়া রাম সিং নামে ওই জওয়ানের মৃত্যু হয়েছে।
    হিঙ্গলগঞ্জ থানার বড় বাকড়া এলাকায় ৭৭ নম্বর ব্যাটেলিয়নের পেট্রোলের ঘর থেকে তেল ভরতে গিয়ে আচমকা আগুন লেগে যায়। প্রাথমিক তদন্তে দমকল, পুলিশের অনুমান শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে।