
সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ হকি খেলতে ভারতে আসবে পাকিস্তান টিম। এখনও এই বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি।কূটনৈতিক তিক্ততা সত্ত্বেও পাকিস্তানি দলকে ভারতে আসার অনুমতি দেওয়া হবে, এমনটাই খবর ক্রীড়ামন্ত্রক সূত্রে। খবর, পাক দলের ভারতে আসার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার।
উল্লেখ্য পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের পর থেকেই ভারত-পাকিস্তানের সম্পর্কে ব্যাপক অবনতি হয়েছে। দু’দেশের নাগরিকদের জন্য বন্ধ ভিসা। এহেন পরিস্থিতিতে সেপ্টেম্বরে ভারতে আয়োজিত হবে এশিয়া কাপ হকি। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বিহারের রাজগিরে। ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।
আয়োজক দেশ ভারত ছাড়াও এশিয়া কাপের ১২তম সংস্করণে অংশ নেওয়ার কথা জাপান, কোরিয়া, চিন, মালয়েশিয়া, ওমান, চাইনিজ তাইপে এবং পাকিস্তানের। এদিকে আগামী বছর নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে বসতে চলেছে হকি বিশ্বকাপের আসর। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেই সরাসরি বিশ্বকাপে নামার ছাড়পত্র পেয়ে যাবে একটি দল। অন্যদিকে জল্পনা আছে,হয়তো পাক হকি দল আর ভারতে আসবে না। তাদের বাদ দিয়েই এশিয়া কাপ হবে।
