
ইলেকশন কমিশনের ওয়েবসাইট হ্যাক হয়েছে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে কারণে মঙ্গলবার রাতে একটা সময় রাজ্যের প্রায় সব ভোটারের নামই অ্যাডজুডিকেশন তালিকায় চলে গিয়েছিল।
সেসময় তিনি তাঁর নিজের নামও দেখতে পাননি। জলপাইগুড়ির সভা থেকে এমনটাই দাবি করেছেন তৃণমূল নেত্রী। রাতে সাপ্লিমেন্টারি লিস্ট বেরনো নিয়ে সভা থেকে তিনি বলেছেন হঠাৎ করে রাতে সবার ভোট কেটে দিয়েছিল। কারও ছিল না। মানে বাংলার যত লোক আছে, হঠাৎ করেই হাপিস, ভ্যানিশ করে দিয়েছে। এরপর বলছে টেকনিক্যাল ফল্ট। তাঁর নিজের নামটাও অ্যাডজুডিকেশন চলে গিয়েছে।
এরপরেই বিজেপি, কমিশনকে একযোগে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এরা করতে পারে না। এমন কোনও কাজ নেই। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
