ওঁর উন্নতি, তাঁর অবনতি, উপরাজ্যপালকে খোঁচা ওমরের

0
134
ছবি সৌজন্যে : এক্স
চেনাব রেলসেতু উদ্বোধনের পর অনুষ্ঠান মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবির পাশাপাশি জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী খোঁচা দিয়েছেন উপরাজ্যপাল মনোজ সিনহাকে। ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত জম্মু-কাশ্মীর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন।
অন্যদিকে ২০১৪ থেকে ২০১৯ মোদী সরকারের রেল প্রতিমন্ত্রী ছিলেন মনোজ সিনহা।সেই স্মৃতিচারণা করে মখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছেন, তিনি দীর্ঘ দিন ধরেই জম্মু-কাশ্মীরের মোদীজির সরকারের নানা রেলপ্রকল্পের সাক্ষী। অনন্তনাগ রেলওয়ে স্টেশন, বানিহাল রেলওয়ে সুড়ঙ্গের উদ্বোধন রয়েছে এই অলিকায়। এরপরই উপরাজ্যপালকে উদ্দেশ্য করে তার মন্তব্য উনি সে সময় রেল প্রতিমন্ত্রী ছিলেন।
এখন ওঁর পদোন্নতি হয়েছে। কিন্তু তাঁর অবনতি হয়েছে। আগে ছিলেন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। এখন হয়ে গিয়েছেন কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী। বাইট: ওমর আবদুল্লা, মুখ্যমন্ত্রী, জম্মু-কাশ্মীর