
চন্দ্রাভিযানে গিয়ে একের পর এক রেকর্ড। আর্টেমিস-২ অভিযানে গিয়ে এই প্রথম চাঁদের উল্টোপিঠের ছবি তুলেছেন মহাকাশচারীরা।
সেই সঙ্গে চাঁদের উল্টোপিঠ থেকে পৃথিবীকে অস্ত যেতেও দেখলেন। ফ্রেমবন্দি হয়েছে সেই বিশেষ মুহূর্ত। মহাকাশযান থেকে যে ছবি তুলেছেন মহাকাশচারীরা, তাতে ফ্যাকাশে নীল রংয়ের পৃথিবী দৃশ্যমান। উপরিভাগ ঢেকে রেখেছে উজ্জ্বল সাদা মেঘ। চাঁদের উল্টোপিঠের এবড়োখেবড়ো, গর্তভর্তি ভূমির পিছনে ধীরে ধীরে অস্ত যেতে দেখা যায় পৃথিবীকে। এক্স -এ এই ছবি আরও নজরকাড়া হয়ে উঠেছে চিত্রগ্রাহকের মুন্সিয়ানার গুণে। কারণ একই সঙ্গে পৃথিবীর অন্ধকার অংশ, দিনের আলোয় প্রাণবন্ত হয়ে ওঠা অংশের বৈপরীত্য ফুটে উঠেছে ছবিটিতে। অস্ট্রেলিয়া এবং ওশিয়ানিয়ার উপর অবস্থান করা পুঞ্জীভূত মেঘ আরও মোহময়ী করে রূপ দিয়েছে পৃথিবীকে। চাঁদের উল্টোপিঠের গহ্বরটিও ছবিতে ধরা পড়েছে।
সোপানের আকারে গা নেমে এসেছে কিনারা। গহ্বরের নীচের অংশ সমতলের মতোই।
