
অগণতান্ত্রিকভাবে একটা সিনেমাকে বন্ধ করে ইতিহাসকে মুছে ফেলা যায় না। বিবেক অগ্নিহোত্রীর দ্য বেঙ্গল ফাইলস এরাজ্যে বন্ধ নিয়ে আক্রমণ করেছেন বিজেপি নেত্রী অভিনেত্রী রূপা গাঙ্গুলি। তাঁর কথায় কেন শাশ্বত মত একজন অভিনেতার অভিনয় দেখতে অন্য রাজ্যে যেতে হবে।
সিনেমা কিংবা বই এগুলো মানুষই ঠিক করবেন তিনি দেখবেন বা পড়বেন কিনা। তাঁর কথায় ভারতের ইতিহাসের একটা পর্ব নিয়ে তৈরি সিনেমা সারা বিশ্বে মুক্তি পেলেও পশ্চিমবঙ্গ বা পাকিস্তানে রিলিজ করা যায় না। তাঁর কথায় একটা রিসার্চড ওয়ার্ক, যেটা এই প্রজন্মের মানুষ অনেকেই জানে না, তাদেরকে বঞ্চিত করা হয়েছে।
এদিকে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসপের পাল্টা চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে চলেছে বঙ্গ বিজেপি। এমনটাই খবর। যার দায়িত্বে থাকছেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষরা।
