গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment সুপার বোল হাফ-টাইম শো-তে ইতিহাস

    সুপার বোল হাফ-টাইম শো-তে ইতিহাস

    0
    67
    ছবি সৌজন্যে :ফেসবুক

    পুয়ের্তো রিকান র‍্যাপার ব্যাড বানি, সুপার বোল হাফ-টাইম শো-তে ইতিহাস গড়তে যাচ্ছেন। তবে মঞ্চে নামার আগে স্নায়ুচাপে ভুগছেন এই গায়ক।

    তিনি অকপটে স্বীকার করেছেন যে, উত্তেজনায় ঠিকমতো ঘুমাতে পারছেন না তিনি। ব্যাড বানি বলেছেন, গত রাতে আমি একদমই ঘুমাতে পারিনি। দেখা যাচ্ছে রাত ৪টার দিকে হঠাৎ ঘুম ভেঙে যাচ্ছে আর মাথায় কেবল সুপার বোলের চিন্তাই ঘুরপাক খাচ্ছে। সদ্য গ্র্যামি অ্যাওয়ার্ডে অ্যালবাম অব দ্য ইয়ার জয়ী এই তারকা আরও জানিয়েছেন, এই চাপের কারণে তার প্রিয় খেলা,ডোমিনো’তেও তিনি মন দিতে পারছেন না। রসিকতা করে তিনি বলেছেন, শেষ তিন ম্যাচে কোনো পয়েন্ট পাননি। তাঁর এখন থেরাপিস্টের সঙ্গে কথা বলা দরকার।উল্লেখ্য,সুপার বোলের ইতিহাসে এবারই প্রথম কোনো শিল্পী সম্পূর্ণ স্প্যানিশ ভাষায় হাফ-টাইম শো পারফর্ম করবেন। বিশ্বজুড়ে প্রায় ১০০ কোটির বেশি দর্শকের সামনে এই পারফরম্যান্সকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন তিনি।অন্যদিকে ব্যাড বানির এই শো ঘিরে শুরু থেকেই চলছে বিতর্ক। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সমালোচনা করায় রক্ষণশীল মহলে তাকে নিয়ে অসন্তোষ রয়েছে।এমনকি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও মন্তব্য করেছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভবত ব্যাড বানির চেয়ে কিড রকের পারফরম্যান্স বেশি পছন্দ করতেন। বিতর্ক মাথায় রেখে সংবাদ সম্মেলনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

    তবে এত কিছুর মাঝেও ব্যাড বানি জানিয়েছেন, তার লক্ষ্য বিভাজন নয় বরং ঐক্য। শো-তে বিশেষ কোনো অতিথি থাকছে কি না—এমন প্রশ্নে রহস্যময় হাসি দিয়ে তিনি বলেছেন, এটা এমন কিছু যা এখন বলবেন না। কেন এই প্রশ্ন করছেন তা-ও জানেন না।