গুজরাটে হিট অ্যান্ড রান, বাইকারকে টানল ২ কিমি

0
90
গুজরাটের মহিসাগরে দ্রুত গতির গাড়ি বাইকে ধাক্কা দিয়ে চালক এবং আরোহীকে প্রায় ২ কিলোমিটার টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছে।
এই চরম অমানবিক ঘটনায় অভিযুক্ত চালককে থামানোর বদলে ফোনের ভিডিও রেকর্ডিংয়ের ব্যস্ত থাকলেন অন্যান্য গাড়ি চালক এবং রাস্তায় দাড়ানো মানুষজন। সূত্রের খবর, বাইকে করে কাজ থেকে বাড়ি ফিরছিলেন শ্বশুর ও জামাই। তাঁদের ধাক্কা মেরে বহুদূর পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন মনীশ প্যাটেল নামে পেশায় শিক্ষক ওই গাড়ি চালক। এই ঘটনায় জামাই সুনীল মাচার মারা গিয়েছেন। শ্বশুর দীনেশ চারেল-র অবস্থা আশঙ্কাজনক। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খানপুরের বাবলিয়া থেকে নারোদা যাওয়ার হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে। অভিযুক্তরা মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ।
ইতিমধ্যেই তাদের গ্রেফতার করা হয়েছে। তার ভাইকেও নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।