কাশ্মীরে গ্রেফতার হিজবুলের ‘স্লিপার সেলে’র সদস্য

0
125
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে গ্রেফতার করা হয়েছে জঙ্গিগোষ্ঠী হিজবুল মুজাহিদিনের এক সদস্য-কে। তিনি জঙ্গি সংগঠনের স্লিপার সেল হয়ে কাজ করতেন বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার কাশ্মীরের সোপিয়ানে হানা দেয় জম্মু ও কাশ্মীর পুলিশের তদন্তকারী শাখা এসআইএ।
ওই অভিযানেই ধরা পড়েছেন আলতাফ হুসেন ওয়াগা নামে ওই সন্দেহভাজন জঙ্গি। জম্মু ও কাশ্মীরের তদন্তকারী সংস্থা এসআইএ সূত্রে খবর, ওই মামলার তদন্তের সময়ে এমন কিছু নথি পাওয়া গিয়েছে, যা থেকে আলতাফের যোগসূত্রের ইঙ্গিত মিলেছে।
আলতাফ তাঁর জঙ্গি হ্যান্ডলার-এর নির্দেশে ভারত-বিরোধী প্রটার এবং বিভিন্ন ধরনের দেশবিরোধী কার্যকলাপের যুক্ত ছিলেন বলে সন্দেহ তদন্তকারীদের।