
নতুন সিরিজে নতুন রূপে হাজির হতে যাচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। কয়েক বছর ধরেই ছক ভেঙে নিজেকে ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে দর্শকদের সামনে উপস্থাপন করছেন তিনি।
এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।অভিনয় করতে যাচ্ছেন ওয়েব সিরিজ অনুসন্ধান-এ। সিরিজে শুভশ্রীকে সাংবাদিকের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।পরিচালনা করবেন অদিতি রায়।জানা গেছে, মহিলা কারাগারে কিভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন কারাবন্দিরা? যেখানে কোনো পুরুষের প্রবেশের অনুমতি নেই। সাংবাদিকের ভূমিকায় রহস্য সমাধান করতে অবতরণ করবেন শুভশ্রী গাঙ্গুলি।এদিকে গল্পের পার্বণ ১৪৩২-এ একগুচ্ছ নতুন বাংলা কনটেন্টের ঘোষণা করা হয়েছে সম্প্রতি,তারই একটি অনুসন্ধান।
এছাড়া রয়েছে মিমি চক্রবর্তীর ডাইনি, পরমব্রত চ্যাটার্জির ভোগ, টোটা রায়চৌধুরীর ফেলুদা, ঋত্বিক চক্রবর্তীর অ্যাডভোকেট অচিন্ত্য আইচ ২, ইশা সাহার ইন্দু ৩, সৌমিতৃষা কুণ্ডুর কালরাত্রি ২, সোহিনী সরকারের নাগমণির রহস্য ইত্যাদি।
