গ্রেট ক্যালকাটা কিলিং: নিহতদের স্মরণে মিছিলে শুভেন্দুর

0
118
ছবি সৌজন্যে : নিজস্ব
১৯৪৬-এ গ্রেট ক্যালকাটা কিলিংয়ে মৃতদের স্মরণে পদযাত্রা করেছেন শুভেন্দু অধিকারী। কলেজ স্কোয়ারে মিছিল থেকে গোপাল মুখোপাধ্যায়কে স্মরণ করা হয়েছে।
তবে মিছিলের জল গড়ায় আদালতে। শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষেই মিছিলের অনুমতি মেলে। কলেজ স্কোয়ারের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেছেন এই ধরণের ঘটনা কলকাতার বুকে যাতে আর না ঘটে তারই বার্তা দিতেই এই মিছিল। তিনি আরও বলেছেন এই শোকের দিনে ইচ্ছে করে তৃণমূল খেলা দিবস পালন করছে।
কলেজ স্ট্রিট থেকে রানি রাসমণি পর্যন্ত এই মিছিলে ছিলেন সাধু সন্তরা। এরপর আলিপুরে গোপাল মুখোপাধ্যায়ের মূর্তির উন্মোচন করেছেন শুভেন্দু অধিকারী।