হোলির শুভেচ্ছা মমতা-অভিষেক-র

0
81
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
বাঙালির দোল পূর্ণিমা উদযাপনের ঠিক পরের দিন দেশ জুড়ে হোলি উৎসব। কাশ্মীর থেকে কন্যাকুমারী আজ রঙিন হয়ে ওঠার পালা।
বুধবার সকালে হোলি উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, শুভ হোলি! এই প্রাণবন্ত উৎসব প্রতিটি ঘর আনন্দ ও রঙে ভরে উঠুক। শুভ হোলি! রঙের এই পবিত্র উৎসব প্রতিটি ঘর আনন্দ ও রঙে ভরে উঠুক। পাশাপাশি হোলির দিন সোশ্যাল মিডিয়ায় হোলির শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
ফেসবুক পোস্টে ছবি দিয়ে তিনি লিখেছেন, এই হোলির উৎসবে সবার জীবন আনন্দমুখর ও স্মৃতিমেদুর হয়ে উঠুক।