বিশ্বকাপে থাকবেন নেইমার, বিশ্বাস রোনালদোর

0
104
ছবি সৌজন্যে : এক্স

বিশ্বকাপের দলে থাকতে হলে নেইমারকে কী করতে হবে তা জানিয়ে দিয়েছেন ব্রাজিলের কোচ। কার্লো আনচেলত্তি জানিয়েছেন,ফিটনেস পরীক্ষায় পাস করলেই ২০২৬ বিশ্বকাপে সেলেসাওদের স্কোয়াডে জায়গা মিলবে তার।

আগামী জুনে আমেরিকা,মেক্সিকো ও কানাডায় বিশ্বকাপ হবে। সময়ের হিসেবে নিজেকে প্রমাণের ৮-৯ মাস সুযোগ পাচ্ছেন নেইমার।সব পরীক্ষায় পাস করে উত্তরসূরি বিশ্বকাপে থাকবেন বলে বিশ্বাস রোনালদো নাজারিওর। বিশ্বকাপজয়ী প্রাক্তন স্ট্রাইকার মনে করেন, নেইমার খেলবেন একশো ভাগ বিশ্বাস রয়েছে তার। সংবাদ মাধ্যমকে রোনালদো আরো জানিয়েছেন, বিশ্বকাপে ব্রাজিলের হয়ে গুরত্বপূর্ণ ভূমিকাই পালন করবেন নেইমার। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি বলেছেন, নেইমার গুরুতর চোট কাটিয়ে ফিরেছে। নেইমার যে সময় পার করেছে তা স্বাভাবিক। পুনরায় মানিয়ে নিয়ে নেইমারকে ছন্দে ফিরতে হবে। তাকে নিয়ে হওয়া সমালোচনা অতিরঞ্জিত, তবে তার ওপর সব সময় প্রত্যাশা বেশিই থাকে।এ কারণেই এসব হয়ও। কিন্তু নেইমার জানে বিশ্বকাপে শতভাগ খেলতে হলে তাকে কি করতে হবে।

শুধু বিশ্বকাপে খেলবেন না, একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও হবেন নেইমার। এমনই বিশ্বাস রোনালদোর। তিনি বলেছেন, ব্রাজিলের হাতে যে সব খেলোয়াড় আছেন তারা যেকোনো কিছু অর্জন করার মতো।